×

এনসিপি

নাহিদ ইসলাম

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তাঁদের দল যদি হামলার প্রথম লক্ষ্যবস্তু হয়, তাহলে বিএনপি হবে দ্বিতীয় লক্ষ্যবস্তু। তাঁদের পরিবারের ওপর হামলা হলে ফ্যাসিবাদী শক্তির হাতে বিএনপির নেতাকর্মীদের পরিবারও আক্রান্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার বিষয়টি উত্থাপনের অনুরোধ জানিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটছে। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। এমনকি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, তাঁদের দল যদি প্রথম টার্গেট হয়, তাহলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট। তাঁদের পরিবারের ওপর হামলা হলে ফ্যাসিবাদী শক্তির হাতে বিএনপির পরিবারও আক্রান্ত হবে। তাই এ ধরনের হামলার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এ সময় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App