×

চট্টগ্রাম

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মন্ত্রী যত বড়ই হোন কিংবা কেউ যত প্রভাবশালীই হোন, এই সরকারের আমলে পৃষ্ঠপোষকতার সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম কাস্টমসকে প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাবমুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে অর্থমন্ত্রী বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টসহ বন্দরের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বন্দর ও কাস্টমসের মধ্যে বিদ্যমান জটিলতা দূর করা, বন্দর ব্যবস্থাপনায় গতি ফিরিয়ে আনা, কাস্টমস সেবার বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসন এবং ব্যবসায়িক খরচ কমানোর বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App