×

জাতীয়

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

ছবি : সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে গত ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। তবে তাঁদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী, গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুসারে নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App