×

জাতীয়

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না বলে তিনি মনে করেন।

বক্তব্যে আওয়ামী লীগের হরতালের সময় বাসে অগ্নিসংযোগের একটি পুরোনো ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতালের সময় বাসে আগুন দেওয়ার ঘটনা আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি ২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করা হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা বাস থেকে বের হওয়ার সুযোগ পাননি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুনে দগ্ধ হয়ে মারা যান। আগুনের তীব্রতায় উদ্ধারকাজও ব্যাহত হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলে অন্তত ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের বক্তব্যের জবাবে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দিচ্ছেন। তাঁর দাবি, জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাঁদের বাড়িঘর ভাঙচুর এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে এমন পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও দেশে ফিরে প্রথম ভাষণে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তবে পরিস্থিতির প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ ও গায়েবি মামলার পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

হামজাদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ হামজাদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App