×

চট্টগ্রাম

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চারজন মারা যান।

নিহতরা হলেন— চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং একই উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহেদ, রফিক ও জিয়াবুল কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর জসিম উদ্দিন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দুর্ঘটনায় আহতরা হলেন— ঈদগাঁও উপজেলার নাপিতখালীর আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), তাঁর ছেলে মো. সরোয়ার (১৯), একই উপজেলার নতুন অফিস মাদ্রাসাপাড়ার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা ‘লাল সবুজ পরিবহনের’ একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল লেগুনাটি। খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, ক্রেন দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

মালয়েশিয়া মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো সালাহউদ্দিনকে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো সালাহউদ্দিনকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App