×

অর্থনীতি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

ছবি : সংগৃহীত

দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সরকারের ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তি সই হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং চুক্তিতে সই করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় প্রথম প্রকল্পটির নাম ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন এ প্রকল্পে এডিবি ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে।

প্রকল্পটির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।

দ্বিতীয় প্রকল্পটি হলো ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’। এ প্রকল্পে এডিবি ১৭৫ মিলিয়ন ডলার ঋণ এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলার অনুদান দেবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বাস্তবায়নাধীন প্রকল্পটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে।

দুটি ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এসব ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রকল্পের ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের অনুদান এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।

১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৩৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ঋণ এবং ৬৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

আখাউড়ার বরিশল ইউনিয়ন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App