×

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ অটোরিকশাচালকরা। গ্যাসের তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক। তাদের অবরোধের কারণে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধস্থলের পাশের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য শত শত সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কখন সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

শাহিন নামে এক চালক বলেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না। কখন গ্যাস পাওয়া যাবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মনু মিয়াজি নামে আরেক চালক বলেন, দুই দিন ধরে গাড়ি চালাতে না পারায় কোনো আয় হচ্ছে না। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেলে তাদের পক্ষে চলা কঠিন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিক্ষুব্ধ চালক মুজিবুল হক বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই পরিস্থিতি বিরাজ করছে। কোথাও গ্যাস নেই, আবার কোথাও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। দ্রুত সংকটের সমাধান না হলে চালকদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না বলেও জানান তিনি।

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের করার কিছু নেই।

চালকরা জানান, গ্যাস সংকটে শুধু তাদের আয়-রোজগারই ব্যাহত হচ্ছে না, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন স্টেশনে একই পরিস্থিতি তৈরি হওয়ায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে এবং যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।

আরও পড়ুন: জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

এদিকে সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি নন বিক্ষুব্ধ চালকরা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App