×

ময়মনসিংহ

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই একটি ট্রাক। নারান্দিয়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

সংঘর্ষে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, নিহত ও হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সাগরে গভীর নিম্নচাপ

সাগরে গভীর নিম্নচাপ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App