×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর প্রায় চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আবার খুলে দেওয়া হয় দেশটির আকাশসীমা। তবে এই বিভ্রাটের প্রভাব কাটিয়ে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ায় সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি তৈরি হয়েছিল বলে জানান তিনি।

ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের বিভ্রাটের কারণে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো উল্লেখ করে পরিবহনমন্ত্রী বলেন, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

এই বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় তার ফ্লাইট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

 আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

আজও ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিরাপত্তার চাদরে পুরো দেশ

নিরাপত্তার চাদরে পুরো দেশ

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App