×

চট্টগ্রাম

নোয়াখালীতে অপরাধ প্রবণ এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

নোয়াখালীতে অপরাধ প্রবণ এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন

ছবি: ভোরের কাগজ

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়ন অপরাধ প্রবণ এলাকা হওয়ায় ওই এলাকায় চুরি-ডাকাতি, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাদ র্নিমূলে স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প। এই পুলিশ ক্যাম্প স্থাপনের মধ্যদিয়ে তিন ইউনিয়নের জনগন সুফল পাবেন বলে জানিয়েছে পুলিশ। 

রোববার বিকালে উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদে এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর'সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির প্রত্যয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App