×

চট্টগ্রাম

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

Icon

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ছবি: সংগৃহীত

টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৪) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১৩)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময়  শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিশান ও আরজিন জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় জেলে ও বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। 

আরও পড়ুন: পে স্কেলের গেজেট আটকে কোথায়, কর্মকর্তারা জানালেন কারণ

দুপুর দুইটার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব বলেন, নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App