×

চট্টগ্রাম

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ২১দিন পর আরমান হোসেন নামে এক অটো চালক কিশোরের গলিত মরদেহ মনোহরগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে আরমান হোসেনের পারিবারিক কবরস্থানে তার দাপন সম্পন্ন করা হয়। নিহত আরমান হোসেন উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, গত ২২ আগস্ট অটো নিয়ে বাড়ি থেকে জীবীকার উদ্দেশ্যে বের হন আরমান। এরপর থেকে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন ২৩ আগস্ট নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেন।

গত ১২ সেপ্টেম্বর মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনাঘর গ্রামের একটি পুকুর থেকে সম্পূর্ণ গলিত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। নিখোঁজের সময় আরমানের পরনে থাকা পোশাক দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা মরিয়ম বেগম। পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এক ভাই ও এক বোনের মধ্যে আরমান ছিল সবার ছোট।

রবিবার বাদ আসর টুয়া শাহী ঈদগাহ ময়দানে আরমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, নাঙ্গলকোট  উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন মজুমদার,  স্থানীয় ওয়ার্ড মেম্বার মুশফিকুর রহমান মানছুর, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App