×

চট্টগ্রাম

আওয়ামী লীগ নেতার বাড়িতে ওসির ভূরিভোজ, অতঃপর

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

আওয়ামী লীগ নেতার বাড়িতে ওসির ভূরিভোজ, অতঃপর

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগের বাতানিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকার। পুলিশের একজন কর্মকর্তার এমন অংশগ্রহণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

তবে, এ ঘটনার পর ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আরো পড়ুন: নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া, উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ উঠে ওসির বিরুদ্ধে।

ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছেন। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানেন না। বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।  

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শেফালি-মান্ধানা ঝড় যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

অপ্রতীম হত্যার রহস্য নিয়ে যা জানালো পুলিশ

অপ্রতীম হত্যার রহস্য নিয়ে যা জানালো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App