×

চট্টগ্রাম

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় নাসির কেমিক্যাল কারখানায় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কারখানার ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় কিছুটা বেশি লেগেছে। আগুন লাগার পর কারখানার শ্রমিকরা দ্রুত সেখান থেকে বের হয়ে যান।

তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে কেউ আটকা পড়েছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেমিক্যাল থাকার কারণে আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App