×

চট্টগ্রাম

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

বার্তাগুলোতে বাংলা ও ইংরেজিতে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো একটি বার্তায় ওসির পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে বলা হয়, তিনি তাঁর বর্তমান কার্যক্রম অব্যাহত রাখলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বাংলায় পাঠানো বার্তায় ওসিকে উদ্দেশ করে লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’ এ ছাড়া গ্রেফতার কার্যক্রম থেকে বিরত থাকার হুমকি দিয়ে বলা হয়, ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।

থানার একাধিক সূত্রে জানা গেছে, হুমকি দেওয়া মোবাইল নম্বরটি শনাক্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ কোথায়?

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ কোথায়?

গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও দুই বাহিনীর ডিজি

গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও দুই বাহিনীর ডিজি

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App