×

জাতীয়

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

ছবি : সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আইসিজের এই রায় একটি মাইলফলক। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিরাপদ প্রত্যাবাসন। এ সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছে। আইসিজের রায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে বাংলাদেশ।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ওই সময় তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা ধরনের নির্যাতনের শিকার হওয়ার কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে গাম্বিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App