×

জাতীয়

কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে আলোচনায় এসেছেন ফুটবল খেলোয়াড় ঐশি দে। তাঁর অভিযোগ, পারিবারিক বিরোধ মীমাংসার দায়িত্ব পাওয়া এক প্রধান শিক্ষক সমাধানের বিনিময়ে তাঁর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।

ঐশি দে জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর ও ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। তাঁর বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে নিজের অংশ পাওয়ার কথা থাকলেও ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন বলে অভিযোগ তাঁর।

বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারকে দায়িত্ব দেন বলে জানান ঐশি।

ঐশির অভিযোগ, পারিবারিক বিরোধ মীমাংসার বিনিময়ে শ্যামল মাস্টার তাঁকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’

এ ঘটনায় হতাশ হয়ে ঐশি দে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে নদীতে ঝাঁপ দেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। পরে সংবাদ সম্মেলনেও তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

ঐশির অভিযোগ সামনে আসার পর শ্যামল মাস্টারও পাল্টা সংবাদ সম্মেলন করেন। গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। তবে ঐশির মা ও ভাই তাঁর প্রস্তাবিত সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।

সমাধানের বিনিময়ে তাঁর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেন শ্যামল মাস্টার। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের কথোপকথন হয়নি বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যামল মাস্টার বলেন, সংশ্লিষ্ট স্ক্রিনশট পরীক্ষায় সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন। এ ছাড়া হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়ার আগে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় লোকজন তাঁকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন—এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।

শুক্রবার পুনরায় যোগাযোগ করা হলে শ্যামল মাস্টার জানান, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যই তাঁর শেষ কথা। ঐশি কী বলেছেন বা করেছেন, তা দেখার সময় তাঁর নেই।

এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর আগে প্রায় ১০ থেকে ১২ দিন আগেও তিনি সংবাদ সম্মেলন করেছিলেন।

নতুন সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভুয়া প্রমাণিত হলে তা মেনে নেওয়ার বিষয়ে শ্যামল মাস্টারের দেওয়া চ্যালেঞ্জকে স্বাগত জানান ঐশি। তিনি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের পারিবারিক বিরোধের সমাধান হয়নি।

ঐশি আরও বলেন, শ্যামল মাস্টার ও তাঁর বাড়ি একই ইউনিয়নে। তাঁকে তিনি চাচা বলে সম্বোধন করতেন। তাই তাঁর কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

‘আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App