×

সারাদেশ

'করোনা হিরো' খোরশেদ আবারো কাউন্সিলর পদে জয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৫০ পিএম

'করোনা হিরো' খোরশেদ আবারো কাউন্সিলর পদে জয়ী

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

বড় ভাই তৈমুর আলম খন্দকার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও তার ছোট ভাই 'করোনা হিরো’ হিসেবে খ্যাতি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিপুল ভোটের ব্যবধানে আবারো কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২ ভোট। করোনা মহামারি শুরুর পর নানা ধরনের মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন করতে নিজের অনুসারীদের নিয়ে তিনি টিম গঠন করেন। তার ‘টিম খোরশেদ’ সারাদেশে প্রশংসিত হয়। খোরশেদ পান ‘করোনা হিরো’ উপাধি। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করতে গিয়ে ২০২০ সালের ৩০ মে করোনায় আক্রান্ত হয়ে পড়েন খোরশেদ নিজেই। তিনি করোনায় আক্রান্ত হলেও তার টিম সক্রিয় ছিল। টিমের লোকজন করোনায় মৃতদের দাফন কাজ চালিয়ে যায়। উল্লেখ্য, করোনা হিরো এই খোরশেদ বিএনপি থেকে বহিষ্কৃত হাতি মার্কা নিয়ে নির্বাচন করা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App