×

সারাদেশ

মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতন, চাচাসহ আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৬:৪৭ পিএম

মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতন, চাচাসহ আটক ৩

রবিবার পুলিশ গিয়ে ভাতিজাকে মাটি খুড়ে উদ্ধার করেন। ছবি: ভোরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে নূর ইসলাম (৩৫) নামে এক যুবককে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাটিতে পুঁতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে আপন চাচা ও তার পরিবারের লোকজন। শনিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।

নুর ইসলাম ওইগ্রামের মৃত আবু তাহেরের ছেলে। ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে আপন চাচা আলিম উদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আবু তাহের মারা যাওয়ার পর তার সহোদর ছোট ভাই আলিম উদ্দিন জাল দলিল তৈরি করে কিছু জমি জবর দখল করে নেয়। এ নিয়ে বিরোধ চলে আসছিল চাচা আলিম উদ্দিনের সাথে ভাতিজা নূর ইসলামের। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠকও হয়েছে। একপর্যায়ে শনিবার দুপুরে চাচা আলিম উদ্দিন ও তার লোকজন ভাতিজা নূর ইসলামের বাড়িতে আসে। কথা কাটাকাটির এক পর্যায় তারই বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গর্ত করে নূর ইসলামের দুই হাত-পা রশি দিয়ে বেঁধে কোমড় পর্যন্ত মাটিতে পুঁতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। এসময় নূর ইসলামের পরিবারের লোকজনের আর্তচিৎকারে ও প্রভাবশালী আলিম উদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুঁতে রাখা নূর ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে বর্বরোচিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

ডিএসসিসি প্রশাসক ‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

রংপুরে ৪ খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই

রংপুরে ৪ খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই

নতুন ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

নতুন ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App