×

সারাদেশ

দায়িত্ব পালন শুরু করেছেন আলোচিত সেই টিটিই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ০৫:৫১ পিএম

দায়িত্ব পালন শুরু করেছেন আলোচিত সেই টিটিই

মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করেন আলোচিত সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

কর্মস্থলে ফেরার পর ট্রেনে নিজের দায়িত্ব পালন শুরু করলেন দেশব্যাপী আলোচিত ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ মে) খুলনা থেকে চিলহাাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে তিনি তার কাজ শুরু করেন। ট্রেনটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশনে এসে পৌঁছায়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে দায়িত্ব বুঝে পাওয়ার পর স্টেশনে যান টিটিই শফিকুল ইসলাম। সেখানে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর ট্রেন আসার পর তিনি ট্রেনে উঠে যাত্রীদের টিকিট পরীক্ষার মাধ্যমে নিজের কাজ শুরু করেন শফিকুল।

এ সময় এক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার কর্মস্থলে যোগ দেয়ার পর আমাকে ট্রেনের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। আজ রুপসা এক্সপ্রেসে ট্রেনে কাজ শুরু করলাম। কাজ শুরু করতে পেরে মানসিকভাবে ভালো লাগছে। আশা করছি, আগের মতোই আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবো।

গত ৫ মে মধ্যরাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করায় টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে ট্রেনে দায়িত্বরত থাকতেই তাকে বরখাস্ত করেন রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

গত ৮ মে দুপুরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের নির্দেশ দেন। সেইসঙ্গে বরখাস্তকারী ডিসিও নাসির উদ্দিনকে শোকজ করার সিদ্ধান্তের কথা জানান।

বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশ পেয়ে গত সোমবার দুপুরে নিজ কর্মস্থল ঈশ্বরদীর টিটি ইজ হেডকোয়াটারে যোগ দেন শফিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App