×

সারাদেশ

একদিনে অর্ধলাখ টাকা সরকারি খাতে জমা দিলেন টিটিই শফিকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২২, ১১:১৩ পিএম

বরখাস্তাদেশ প্রত্যাহারের পর আবার কাজে যোগ দিয়ে একদিনে দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন টিটিই শফিকুল ইসলাম। বুধবার (১১ মে) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়ার ৪ দিন পর মঙ্গলবার (১০ মে) বেলা ১১টা ৫০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। চিলাহাটি থেকে আবার সীমান্ত এক্সপ্রেস টেনে টিকিট চেক করেন। তিনি রাত ১২টায় ঈশ্বরদী পৌঁছান।

এ সময়ের মধ্যে তিনি দুটি ট্রেন থেকে ৫০ হাজার টাকা আদায় করে সরকারি খাতে জমা দিতে সক্ষম হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) তিনি ঈশ্বরদী রেলওয়ে জংশনে টিটি কার্যালয়ে দায়িত্বরত রয়েছেন।

এর আগে রবিবার (৮ মে) রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে দায়িত্বে পূণর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম রবিবার (৮ মে) দুপুর ১২টায় এ আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের দুদিন পর মঙ্গলবার (১০ মে) ট্রেনে ডিউটি পান শফিকুল ইসলাম। শুক্রবার (৬ মে) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। নানা ঘটনা-রটনার পর তিনি ৪ দিন পর আবার ডিউটি শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App