×

সারাদেশ

মেহেরপুরে নাশকতার পরিকল্পনা, জামায়াতের ২ নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১২:১০ পিএম

মেহেরপুরে নাশকতার পরিকল্পনা, জামায়াতের ২ নেতা আটক

সোমবার দিবাগত মধ্যরাতে পুলিশের কাছে আটককৃত দুই জামায়াত নেতা। ছবি: সংগৃহীত

মেহেরপুরে নাশকতার পরিকল্পনা, জামায়াতের ২ নেতা আটক

মেহেরপুরে নাশকতার পরিকল্পনা চলাকালে দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, কর্মীদের তালিকাসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন হিজুলী গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে ফয়জেল মালিতা ও ছবেদ আলীর ছেলে ছাবেদ আলী।

সোমবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান এর নেতৃত্বে সদর উপজেলার হিজুলী গ্রামে জামায়াত নেতা জব্বারুল ইসলামের বাড়িতে মেহেরপুর জেলা ডিবি পুলিশ ও সদর থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

[caption id="attachment_349477" align="aligncenter" width="548"] আটককৃত জামায়াত নেতাদের কাছ থেকে বস্তায় রাখা বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত[/caption]

সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, নাশকতার লক্ষ্যে হিজুলী গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে গোপন বৈঠক চলছিল। গোপনে সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের আরও  ৯/১০ জন নেতাকর্মী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২ জন নেতাকর্মীকে আটক করা সম্ভব হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বস্তায় রাখা বিপুল পরিমাণ জিহাদী বই, মাসিক কর্মপরিকল্পনা, দুটি মোটরসাইকেলসহ  অন্যান্য কাগজপত্রসহ উদ্ধার করা হয়।

রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে মঙ্গলবার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App