×

সারাদেশ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক আতাউর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৯:০৩ পিএম

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক আতাউর রহমান

সুনামগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক আতাউর রহমান। ছবি: ভোরের কাগজ

ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আতাউর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্টান প্রধান নির্বাচিত হয়েছেন। জেলা শিক্ষা অফিসের বরাত দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

রবিবার (২২ মে) ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে তৃতীয়বারের মতো ছাতক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।

এ বিষয়ে সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি তাপস দাস পুরকায়স্থ জানান, আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেলার-উপজেলার শিক্ষকদের ওপর তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব পেয়েছেন। বিষয়টি অত্যান্ত আনন্দের ও গৌরবের।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, প্রথমেই আমি নির্বাচক কমিটির সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা শিক্ষার্থীদের পড়াশুনার বিষয়ে, শিক্ষকদের পড়ানোর বিষয়, ফলাফল ও বিদ্যালয়ের পরিবেশের ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছেন। আমি কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App