×

সারাদেশ

হালদা নদীতে ১২ কেজি ওজনের মৃত কাতল মাছ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২, ১১:৫৬ এএম

হালদা নদীতে ১২ কেজি ওজনের মৃত কাতল মাছ উদ্ধার

বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে একটি মৃত কাতল মাছ উদ্ধার করেন নৌ-পুলিশ। ছবি: ভোরের কাগজ

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা থেকে ১২ কেজি ওজনের একটি মৃত অবস্থায় কাতল মাছ উদ্ধার করেছেন নৌ-পুলিশ।

বুধবার (১ জুন) সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আজিমের ঘাটা এলাকা থেকে মা মাছটি উদ্ধার করা হয়।

কাতল মাছটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর আজীমের ঘাটা এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ল্যাবরেটরিতে রাখার জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৃত মাছ উদ্ধারের খবর পেয়েছি এবং মাছটি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আনার জন্য বলা হয়েছে। মাছটি দেখে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App