×

সারাদেশ

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় ১ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৫:৪১ পিএম

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় ১ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে অবৈধভাবে পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এক প্রাইভেটকার চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পদ্মা সেতুতে অবৈধ পার্কিংয়ের দায়ে প্রাইভেটকার চালক ফখরুল আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর এ জরিমানা করেন।

আশরাফুল কবীর বলেন, আমরা পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থান করছিলাম। আজ বেলা দেড়টার দিকে সেতুর মাঝখানে প্রাইভেটকার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর উপর গাড়ি পার্কিং করার অপরাধে তাদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সতর্ক করে দেয়া হয়।

আশরাফুল কবির জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে তারা পদ্মা সেতু দেখতে আসেন। এরপর মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠেন। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন তারা। ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App