×

সারাদেশ

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়া মেয়েকে চাপা দিল লরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৭:৩৬ পিএম

বাবার সঙ্গে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ফাতেমা জাহান। পথে ভেজা সড়কে আচমকাই পিছলে যায় মোটরসাইকেলটি। বাবা ছিটকে পড়েন আইল্যান্ডের দিকে আর মেয়ে ফাতেমা সড়কের মাঝখানে। আর তখনই পেছন থেকে দ্রুতগতির লরি মেয়েকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চলন্ত গাড়ির নিচে ঝাপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বাবা। তবে লোকজন তাকে আটকায়।

পুলিশ জানায়, শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের ৩ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমাদের (১৮) বাড়ি ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায়। তাঁর বাবার নাম মো. ফারুক। ফাতেমা এনায়েত বাজার মহিলা কলেজের ছাত্রী।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চোখের সামনে মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা দিশাহারা। বারবার বুক চাপড়ে আহাজারি করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App