×

সারাদেশ

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৮:৩৮ পিএম

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫। ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ সোনাইমুড়ি বাজার ও এর আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশে হামলা চালিয়েছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম অভিযোগ নাকচ করে বলেন, বিএনপি পুলিশ পাহারায় সমাবেশ করেছে। তাদের সমাবেশে হামলার কোন ঘটনা ঘটেনি। বরং তাদের হামলায় আমাদের একজন ছাত্রনেতা আহত হয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ডাকা হয়। কিন্তু তারা সমাবেশস্থলে কোন মঞ্চ, চেয়ার আনেনি। হঠাৎ করে তারা এক দিক থেকে চৌরাস্তা এলাকায় একত্রিত হয়। এ সময় পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে। এমন সময় ওদের নিজেদের ভেতেই হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানায়, এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App