×

সারাদেশ

আ.লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই: মেয়র লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৮:৩৮ পিএম

আ.লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই: মেয়র লিটন

সোমবার চাঁপাইনবাবগঞ্জে শোক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ছবি: ভোরের কাগজ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সাথে লক্ষ কোটি জনতা আছে। দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, আগামী নির্বাচন হবে উন্নত গণতান্ত্রিক দেশের মত এবং নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে রাসিক মেয়র বলেন, ঘটা করে ঝটিকা মিছিল নিয়ে বন্দুক বের করে কাউকে হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। আগামী সেপ্টেম্বর মাস থেকে বিএনপি সারাদেশে একটা জানান দেবে-আওয়াজ দেবে বলে শোনা যাচ্ছে। নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন, তারা যদি অরাজকতা অবস্থার সৃষ্টির চেষ্টা করে তবে তার দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও ফেরদৌসী ইসলাম জেসী।

এর আগে সকালে এসএম কামাল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাগ্রাম ও শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন মেয়র লিটন। পাশাপাশি আশ্রয়ণ কেন্দ্রের ঘরগুলো ঘুরে দেখে সুবিধাভোগীদের খোঁজখবর নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App