×

সারাদেশ

বিএনপির ১০ নেতাকর্মী রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

বিএনপির ১০ নেতাকর্মী রিমান্ডে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১০ নেতা-কর্মীকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লা মধ্য নরসিংহপুর এলাকার মো. আবদুল সাত্তার, নারায়ণগঞ্জ সদর থানার আলীরকেট ইউনিয়নের ডিক্রিরচর এলাকার মো. মজিবুর রহমান, শহরের পালপাড়ার রঞ্জন কুমার দেবনাথ, রূপগঞ্জ থানার সিংলাবো এলাকার রাজিব, সোনারগাঁ মেঘনাঘাট এলাকার মো. জনি, বন্দর থানার মদনপুর উত্তর এলাকার মো. বাদল, আড়াইহাজার থানার রামচন্দ্রী এলাকার মো. আবুল কালাম ভূঁইয়া, সোনারগাঁ বউবাজার মেঘনাঘাট এলাকার রিমন, ইমন ও আড়াইহাজার ময়নাবাজ এলাকার মো. সোহান।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাওন প্রধান নামে এক তরুণ নিহত হন। এ ছাড়া পথচারী, নারীসহ গুলিবিদ্ধ হন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও দুই নম্বর রেলগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের ঘটনার পরদিন পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা, পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও বিস্ফোরণের অভিযোগ এনে ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সংঘর্ষ চলার সময় তাদের আটক করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App