×

সারাদেশ

বগুড়ায় বাস উল্টে প্রাণ গেল দুই নারীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা যায়, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে কাথম-কালিগঞ্জ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন বিকেল পাঁচটার দিকে দুইজন মারা যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App