×

সারাদেশ

নতুন রাস্তায় ৫০ বছরের দুর্ভোগ লাঘব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:৫৭ এএম

নতুন রাস্তায় ৫০ বছরের দুর্ভোগ লাঘব

ছবি: সংগৃহীত

সরিষাবাড়ীতে নতুন রাস্তা পেয়ে ৫০ বছরের দুঃখ মোচন ৬ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের।

জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির কাবিটা (বিশেষ) এর আওতায় এ ১৭০০ মিটার ও ৫ ফুট উঁচু করে কাঁচা রাস্তা নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্ধে নির্মিত হয় রাস্তাটি। সাতপোয়া ইউনিয়নের রৌহা, নান্দিনা, চুনিয়াপটল, চর আদ্রা, ছাতারিয়া এবং মাদারগঞ্জের সিধুলী গ্রামসহ ৬ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনের একমাত্র সহজতম রাস্তা হবে এটি। স্থানীয়রা বলেন, আগে দুপায়ের রাস্তা থাকলেও অনেক কষ্টে হেঁটে চলাচল করতে হতো। কেউ অসুস্থ হলে ভাড়ে তুলে কাঁধে নেয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের দুর্ভোগ লাঘবে এমপি মুরাদ হাসান নতুন রাস্তা করে দিলেন। রাস্তা পেয়ে আমরা ৬ গ্রামের মানুষ খুশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App