×

সারাদেশ

চট্টগ্রামে সাড়ে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৩:১১ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন সাড়ে ছয় কেজিরও বেশি।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব সোনা উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই বিমানবন্দর কর্মকর্তা।

তিনি আরও জানান, বিমানের ভিতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এসব সোনার বার পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App