×

সারাদেশ

পাথরঘাটায় ৩০০ কেজি হাঙরসহ আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

পাথরঘাটায় ৩০০ কেজি হাঙরসহ আটক ১

বরগুনার পাথরঘাটায় ১২শ’ পিচ হাঙর ও একটি ডিঙি নৌকাসহ পাথরঘাটা কোস্টগার্ডের হাতে আটক মো. মনিরুজ্জামান। ছবি: ভোরের কাগজ

বরগুনার পাথরঘাটায় ৩০০ কেজি হাঙর ও একটি ডিঙি নৌকাসহ মো. মনিরুজ্জামান (৪০) নামে একজনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের দক্ষিণ জন কমান্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট এলাকা থেকে ৩০০ কেজি হাঙর ও একটি ডিঙি নৌকাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। আটক মনিরুজ্জামান পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মো. শাহজাহান ঘরামির ছেলে। জব্দকৃত হাঙর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর হয়। জব্দ নৌকা ও মনিরুজ্জামানকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App