×

সারাদেশ

টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৯:১০ এএম

টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে। তবে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এ ঘটনায় কোন হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ইন্সপেক্টর বেলাল ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App