×

সারাদেশ

রসিক নির্বাচনে ইসির মনিটরিং সেল গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ এএম

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ ডিসেম্বর ভোটের সার্বিক পরিস্থিতি ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করবে এই সেল। গতকাল বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

স্মার্টকার্ড প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এই সেল গঠন করা হয়েছে। সেলের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা, পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা, বিজিবি/র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)/আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা।

মনিটরিং সেলের কার্যপরিধির মধ্যে রয়েছে- (ক) নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো, (খ) সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জানানো, (গ) ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করা, (ঘ) ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারদের সহায়তা দেয়া এবং (ঙ) সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে জানানো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সেল যেন কার্যকর হয় এবং কমিশনকে যেন সময়ে সময়ে পরিস্থিতি অবহিত করা হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার সদয় নির্দেশনা দিয়েছেন।

রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৭০ জন। তাদের মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App