×

সারাদেশ

৩৩ মাস পর বড়পুকুরিয়া খনিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

৩৩ মাস পর বড়পুকুরিয়া খনিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

ফাইল ছবি

দীর্ঘ ৩৩ মাস পর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম। গত শনিবার গভীর রাতে করোনা বিধি নিষেধ তুলে নেওয়ার ঘোষনা দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

ফলে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা খনির প্রধান ফটক দিয়ে বিনা বাধায় চলাচল করতে পারছেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার ও খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ দেখা দেয়ায় খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম ২০২০ সালের ২৬ মার্চ খনি লকডাউন ঘোষণা করে।

এরফলে এক্সএমসি-সিএমসি অধিনে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক বেকায় হয়ে পড়ে। ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতাও বন্ধ করে দেয়। এ অবস্থায় কাজে যোগদান ও বকেয়া বেতনভাতার দাবিতে খনি শ্রমিক ও আউটসোর্স কর্মচারীরা বিক্ষোভ সমাবেশে, সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনে যায়। পরে কঠোর বিধিনিষেধ আরোপ করে এক্সএমসি-সিএমসি পর্যায়ক্রমে ২০২০ সালের জুলাই-আগস্ট মাসে প্রায় সাড়ে চারমত শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদান করায়। তবে খনি কম্পাউন্ডের ভিতরে সার্বক্ষণিক এসব শ্রমিককে অবস্থান করতে হয়। খনি কর্তৃপক্ষে দায়িত্বহীনতায় এতদিন ধরে শ্রমিক-কর্মচারীরা অমানবিক জীবনযাপন করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App