×

সারাদেশ

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:০২ পিএম

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ (২০২২-২৩) এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিশিষ্ট ফুটবলার মো. আব্দুছ ছালাম ও কাবুল পাল, লীগ পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।

উদ্বোধনী খেলায় লায়ন্স অব জয়পাশা বনাম রেলওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে’

আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ‘মন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে’

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

‘ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে’

অর্থমন্ত্রী ‘ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে’

আইন-শৃঙ্খলা বাহিনীতে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি

আইন-শৃঙ্খলা বাহিনীতে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App