×

সারাদেশ

মুজিবনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

মুজিবনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি: ভোরের কাগজ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে দুই সন্তানের রিতা খাতুন (৩০) নামের এক নারীকে বাইলধারা (হাসুয়া ধার দেওয়া কাঠ) দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাকারুলের বিরুদ্ধে। এ বিষয়ে শনিবার ((৭ জানুয়ারি)) সকালে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিতা খাতুন মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী ও বাবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, গত বুধবার (৪ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির জের ধরে জাকিরুল বাইলধারা (হাসুয়া ধার দেওয়ার কাঠ) দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। এ সময় রিতার চিৎকারে স্থানীয় গ্রামবাসী জাকিরুলে বাড়ি থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজের রেফার করেন। সেখানেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের লোকজন ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ নিহতের ভাই মুজিবনগর থানায় নিয়ে এসে থানায় একটি এজাহার দাখিল করেন থানা পুলিশ লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেন।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার পরিবারের পক্ষ থেকে তার ভাই রাজু আহমেদ বাদী হয়ে জাকারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মামলাটি আমলে নিয়ে মৃত্যুর প্রকৃত ঘটনা জানার জন্য লাশ মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App