×

সারাদেশ

পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় মা-ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:০৩ এএম

পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় মা-ছেলে নিহত

হাসপাতালে স্বজনদের আহাজারি

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) রাতে বোদা উপজেলার ময়দানদিঘী হলদিয়াপুকুরী এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা সদর ইউনিয়নের উলিপুকুরী এলাকার আশরাফুল ইসলামের ছেলে মো. মিশু (২৫) ও তার মা মাহফুজা আক্তার (৫০)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার পর মিশু তার মা মাহফুজাকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথে হলদিয়াপুকুরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নৈশকোচ তাদের ধাক্কা দিলে মা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App