×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রাম সদরে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ায় ইছা মিয়া নামে ৭ বছর বয়সী এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ইছা মিয়া বাঁধের রাস্তায় আশ্রিত ভূমিহীন শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল গাছ বোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের উপর উঠে যায়। সেই ঘরেই ঘুমাচ্ছিলেন মুসা নামের ওই শিশু। পরে ট্রাকটির ভিতর থেকে মুমূর্ষ অবস্থায় শিশুটি তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কৌশলে ট্রাক চালক ও হেলপাড় পালিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়ির নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। গাড়ির ড্রাইভার ও হেলপাড় পলাতক। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App