×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’- এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন। বাতিঘর সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান নামে এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে আশিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App