×

সারাদেশ

আটোয়ারীর সীমান্তে অসহায় মানুষের পাশে বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

আটোয়ারীর সীমান্তে অসহায় মানুষের পাশে বিজিবি

ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) আয়োজনে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় পাঁচশত গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলালসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা. মেজর আমিনুর ইসলাম ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।

বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App