×

সারাদেশ

ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০২:২৬ পিএম

ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে আয়না বেগম (৬৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পৌরসদরের ১নং ওয়ার্ড কাটাখাল জামে মসজিদ পাড়ার মৃত-বিল্লাল মন্ডলের স্ত্রী।

জানা গেছে, শনিবার ভোরে কীর্তিপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা হজরত আলীর জমিতে কৃষকরা ধানের চারা রোপণ করতে গিয়ে কাদাপানির মধ্যে আয়না বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওহিদুল ইসলাম জানিয়েছেন। তবে আয়না বেগম কিছুটা মানসিক রোগী ছিলেন বলে তার ছেলে মাসুদ রানা জানিয়েছেন।

[caption id="attachment_400316" align="alignnone" width="1495"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App