×

সারাদেশ

গরুতে কলা গাছ খাওয়ায় প্রতিবাদ, ছুরিকাঘাতে আহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:০৬ পিএম

গরুতে কলা গাছ খাওয়ায় প্রতিবাদ, ছুরিকাঘাতে আহত ৭

ছবি: ভোরের কাগজ

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরমলেঙ্গা নামক এলাকায় গরুতে কলা গাছ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও দায়ের কোপে ৭ জন আহত হয়েছেন।

রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রফিক হাওলাদার (৩৫), শাহীন হাওলাদার(২৭), ইদ্রিস হাওলাদার (৩০), রশিদ হাওলাদার (৩৮), গোলাপি বেগম (৫০), বাপ্পারাজ (২৩)।

জানা যায়, রবিবার দুপুরে গোলাপি বেগমের জমির একটি কলা গাছ প্রতিপক্ষ হানিফের গরুতে খেয়ে ফেলে। রাত ৯টায় বিষয়টি নিয়ে গোলাপি বেগম হানিফের ছেলে মোবারকের কাছে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় মোবারক। এসময় সে গোলাপি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গোলাপি বেগমের চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোবারক (২১) হারুন হাওলাদার (৪০), লিটন (৩৮), শাওন (২০), সিয়ামসহ (২২) কয়েকজন। রাতেই আহতদের স্থানীয়রা উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে ছুরিকাঘাতে রফিক হাওলাদর গুরুতর আহত হওয়ায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App