×

সারাদেশ

টাঙ্গাইলে ৮ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

টাঙ্গাইলে ৮ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ায় অভিযান চালিয়ে নাহিদ চৌধুরী (২৫) নামের এক অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের পর অপহরণকারীদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮), গাজীপুর জেলার মৌচাক চা বাগান গ্রামের (বর্তমানে টাঙ্গাইল শহরের পারদিঘুলিয়ায় বসবাসরত) মো. শাহীনের ছেলে রাকিব (১৯), টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ার রমজান মন্ডলের ছেলে মহম্মদ মন্ডল (৪০), সঞ্জু মন্ডলের ছেলে নাউম মন্ডল (২০), আনোয়ার হোসেনের ছেলে রনি (১৯), আরজু মিয়ার ছেলে আলম মিয়া (১৯), জমের মোল্লার ছেলে কাশেম মোল্লা (১৯) ও পারদিঘুলিয়ার মৃত মজিবর মিয়ার ছেলে বাবুল মিয়া (৪০)।

জানা গেছে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের আ. কাইয়ুম রুবেল চৌধুরীর ছেলে মো. নাহিদ চৌধুরীকে একই গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নোমানসহ ১২-১৩ জন মিলে কুমিল্লা জেলা সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে কৌশলে অপহরণ করে।

পরে তাকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর মুসলিমপাড়া একটি বাসায় আটকে রেখে তার মা মোছা. নাছিমা আক্তার শিমার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবির এক পর্যায়ে নাহিদ চৌধুরীর মা মোছা. নাছিমা আক্তার শিমা বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠায়। এতে অপহরণকারীরা ক্ষুব্ধ হয়ে নাহিদ চৌধুরীর ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালায়। পরে মোছা. নাছিমা আক্তার শিমা কুমিল্লা কোতোয়ালি থানায় বিষয়টি অবগত করলে তারা টাঙ্গাইল সদর থানা পুলিশকে বিষয়টি জানায়।

টাঙ্গাইল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শহরের আকুর টাকুর মুসলিমপাড়ার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে অপহৃত নাহিদ চৌধুরীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ওই আট সদস্যকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, অপহৃত নাহিদ চৌধুরীর মা নাছিমা আক্তার শিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। অপহৃতকে উদ্ধার করাসহ গ্রেপ্তার আট অপহরণকারীর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App