×

সারাদেশ

গৌরীপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০২:৪৬ পিএম

গৌরীপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বলেন, উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮ শত ৬৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১২৬ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭ শ ৪৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App