×

সারাদেশ

কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৯:২২ পিএম

কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে নির্বাচন অফিস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App