×

সারাদেশ

ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি কারাগারে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:২৫ পিএম

ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি কারাগারে!

ফাইল ছবি

কুড়িগ্রাম কারাগারে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি কারা জীবন যাপন করছেন। চারটি পুরুষ ও দুটি মহিলা ওয়ার্ডের বন্দি ধারণক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে কারাগারে আছেন ৫৪১জন।

পাশাপাশি কারাগারে শৌচাগার সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দেড়শ বন্দির বিপরীতে শৌচাগার রয়েছে একটি। চার ওয়ার্ডের বন্দিদের জন্য শৌচাগার রয়েছে মাত্র ২০টি। এছাড়া বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদেরও পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

কারা সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দিদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে বর্তমানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি আছেন। এতে ওয়ার্ডগুলোতে বন্দিদের ন্যূনতম মানবিক পরিবেশ থাকছে না। দিনের বেলায় বন্দিরা ওয়ার্ডের বাইরে ঘোরাফেরা করলেও বিকেল থেকে তাদের ওয়ার্ডে প্রবেশ করতে হয়। অধিক বন্দি থাকায় ওয়ার্ডে শোবার পরিবেশ নেই। গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন বন্দিরা। গরম মৌসুমে এই সংকট আরও তীব্র হয়ে ওঠে।

ডেপুটি জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, কারাগারের ধারণক্ষমতা বাড়ানোর জন্য কয়েকবার লিখিত প্রস্তাব দেয়া হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তবে কোনো সমাধান মেলেনি।

বন্দিদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নজর দেয়ার আহ্বান জানান একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কারাগার নির্মাণের কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত হয়। সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App