×

সারাদেশ

ঝিকরগাছায় ২ শতাধিক কলাগাছ কেটে দিলো প্রতিপক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম

ঝিকরগাছায় ২ শতাধিক কলাগাছ কেটে দিলো প্রতিপক্ষ

ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার পল্লীতে এক কৃষকের ২ শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর মাঠে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত হোচেন আলী মোড়লের ছেলে কৃষক নুর বিল্লাহ লাভলু বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, কাউরিয়া-রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত-ইবাদ আলীর ছেলে রফিকুল ইসলাম, মৃত গহর আলী খাঁ ছেলে মাজদ্দীন খাঁ ও মহিনাকাঠি মফিজুল ইসলামের ছেলে পিয়ারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নুর বিল্লাহ লাভলু নামের ওই কৃষক ঝিকরগাছা উপজেলাধীন ৭১ নং রাজাপুর মৌজায় ৫৫৪ খতিয়ানের, ১০৩৭ দাগে কবলা দলিল মূলে ৭৪.৫০ শতক ক্রয়সহ পৈত্রিক সূত্রে পাওয়া ৯৯ শতক জমি দীর্ঘ ২৫ বছর ধরে ভোগ দখল করিয়া আসছেন তিনি। বর্তমানে উক্ত ভোগ দখলীয় জমিতে কলাগাছ, বাঁশ বাগানসহ বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে। প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে লাভলুর দখলীয় উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারাসহ জীবননাশের হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ সকালে কৃষক নুর বিল্লাহ লাভলুর দখলে থাকা জমি জোরপূর্বক দখলের উদ্দেশে ২০০টি কলাগাছ কেটে দেয়। এ সময় লাভলুর মেম্বারের ভাইপো আজাদ হেসেন ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষরা তাকে খুন-জখমসহ জীবননাশের হুমকি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম রেজা ও তার ছেলে আল আরাফাতসহ স্থানীয়রা।

অভিযোগের প্রেক্ষিতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার এস আই সুব্রত কুমার কুন্ড জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিবাদীরাও ওই জমি দাবি করে সে কারণে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App