×

সারাদেশ

শঙ্খ নদীতে বালুবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম

শঙ্খ নদীতে বালুবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

ফাইল ছবি

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সাতকানিয়ায় শঙ্খ নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন শঙ্খ নদীতে কালবৈশাখী ঝড়ের সময় নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে ডুবুরি দল নামিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকের নাম আবদুল হামিদ (১৮)। সে উপজেলার চরতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

নিখোঁজ যুবকের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। আজ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সঙ্গে বালু তুলতে নদীতে চলে যায়। বিকেল চারটার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে সন্ধান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App